#মিহি 

লেখিকা:#রুপন্তী_সরকার 


(৫)


(কপি করা কঠোর ভাবে নিষিদ্ধ) 


রিদ মিহি কে ঘরে এনে জিজ্ঞেস করে 


_"তুমি শুধু অভ্রর কাছে থাকো কেনো হ্যাঁ?" 


_" ওব্বো অনেক ভালো তাই ওর কাছে থাকি" 


_"আরে পিচ্ছি অভ্র ওর নাম অভ্র বলো ! ওব্বো আবার কি?" 


এই বলে রিদ হাসতে লাগলো 


_"বলবো না" 


এই মিহি বলে মুখ ঘোরালো 


অভ্র এসে মিহির কাছে বসলো! অভ্র কে দেখে মিহি লাফ দিয়ে অভ্রর কোলে বসলো! 


রিদ আবার মিহি কে জোর করে ওর কোলে এনে বসলো 


মিহি বললো 


_"আমি ওর তাছে যায় না?" 


_"আমার কাছে বসো ওই ভালো না" 


_"একটু যায়?" 


_"একটুও না" 


এবার মিহি কান্না শুরু করে দিলো 


রিদ তখন অভ্রর কোলে মিহি কে বসিয়ে দিলো তারপর মিহি থামলো 


অভ্র মিহির কপালে একটা চুমু দিলো! 


রিদ বললো 


_"সকালে তোমাকে যে চকলেট দিলাম, আর তুমি ওর কাছে যাচ্ছো? তাহলে তোমাকে আর চকলেট কিনে দিবো না" 


মিহি আবারো কান্না শুরু করে দেই 


রিদ এবার না পেরে বলে 


_"আচ্ছা বাবা কিনে দিবো," 


অভ্র রিদ কে বলে 


_"যা সালা হিংসা না করে আবার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর" 


রিদ বললো 


_"এই মুহূর্তে আমার কাছে এক টাকাও নেই, আর মিহির জন্য ও জামা কাপড় কিনতে হবে কই থেকে পাবো টাকা" 


অভ্র মিহির মাথায় হাত বুলাতে বুলাতে বললো 


_"মেসের খালার রান্না করা খাবার খুব বাজে , তাও শুধু একজনের খাবার দেই! সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিবো নি আর টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে! আপাতত রাত টুকু চালা আমি সকালে আব্বু রে বলে কোনো ব্যবস্থা করবো" 


রিদ মিহি কে জিজ্ঞেস করলো 


_"তুমি কি খেতে চাও?" 


_"কিচু না" 


_"মানে কি না খেয়ে থাকবে?" 


_"হুম" 


অভ্র মিহি কে বলে 


_"তুমি আমাকে বলো টুইংকেল তুমি কি খাবা?" 


মিহি মাথা নিচু করে বললো 


_"জানি না" 


অভ্র বললো 


_"আমরা যেটা খাবো তুমিও কি সেটা খাবে?"


মিহি মাথা নাড়িয়ে বললো 


_"হুম" 


অভ্র খাবার নিয়ে আসে 


একটা প্লেটে একজনের সমান খাবার আছে! অভ্র আর একটা প্লেট এনে রিদকে অর্ধেক দিলো আর নিজে অর্ধেক নিলো , 


অভ্র মিহি কে খাইয়ে দিচ্ছে, 


মিহি মুখে খাবার নিয়ে বললো 


_"তুমিও থাও" 


অভ্র এক লোকমা মুখে নিলো, 

অভ্রর খাবারের বেশির ভাগ মিহি কে খাইয়ে দিয়েছে শেষের দিকে মিহি আর খেতে পারে নি ওই টুকু অভ্র খেয়ে নিয়েছে ! 


রিদ অভ্রকে বলে 


_" আমার থেকে খা! আমি খাবো না এতো" 


_"থাপ্পড় দিবো ওতো গুলো কই সামান্য একটু খাবার"


_"আরে খা না তুই আমি সত্যিই বেশি খাবো না" 


অভ্র কে অনেক বার জোর করাতে অভ্র খেতে রাজি হলো, 


খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে , মিহি ঘুমিয়ে পড়েছে 


অভ্র মিহি কে কোলে নিয়ে ঘুমিয়ে দিলো , 


রিদ অভ্রকে বললো 


_"দেখ ভাই আমাদের জীবন টা কেমন হয় গেছে না?


_" হ্যাঁ ঠিক বলেছিস"


_"আচ্ছা শোন কালকে একটা রুম খুজতে যেতে হবে মিহি কে নিয়ে কতদিন আর তোর মেসে থাকবো?" 


_"আচ্ছা আমি সকালে তোকে নিয়ে যাবো নি কিন্তু আমি টুইংকেল কে ছাড়া কি করে থাকবো?" 


_"সেটা পরে দেখা যাবে" 


অভ্র বললো 


_"আচ্ছা রিদ টুইংকেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয় ওর মামী ওকে অনেক অত্যাচার করতো তাই না?" 


_"হ্যাঁ সেদিন দেখলি না সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো" 


_"কিভাবে পারে ওই মহিলা , আসলেই বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার" 


রিদ বললো 


_"চল ঘুমিয়ে পড়ি সকালে অনেক কাজ"


সম্পুর্ণ  গল্পের লিংক 👇

https://www.facebook.com/share/p/18C7dPEXzp/

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url