#মিহি 

#লিখিকা_রুপন্তী_সরকার 


(৩)


(কপি করা কঠোর ভাবে নিষিদ্ধ) 


মিহি কে নিয়ে ওরা গাড়িতে বসলো 


গাড়িতে মিহি কান্না করেই যাচ্ছে 


_"আমি যাবো না আমাকে রেখে এসো না গো! আমি মার কাছে যাবো!" 


অভ্র মিহি কে সুন্দর করে বললো 


_"কান্না করতে হয় না ভুত আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেবো!" 


_"আমি তাবো না" 


রিদ চুপ করে আছে ওর মাথা ভীষণ গরম হচ্ছে কি করতে এলো আর কি হয়ে গেলো! তার উপর মিহির কান্না! 


 রিদ এবার ধমক দিয়ে উঠলো 


_"এই মেয়ে চুপ একদম চুপ! তোমার জন্য সব হয়েছে এখন কান্না করছো কেনো?আমার কানে যদি আর একটা কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে! 


মিহি চুপ করে অভ্রর বুকে মুখ লুকায় 


অভ্র মিহি কে জড়িয়ে নেয়!মিহি শব্দ ছাড়া কান্না করছে 


 হেঁচকি উঠে গেলো 


রিদ বলে 


_"আবার কান্না করছো এই মেয়ে চুপ করতে বলেছি তো! 


মিহি অভ্র কে বলে 


_"দেখো আমাকে পঁচালোক কিভাবে বকছে" 


অভ্র রিদ কে বলে 


_"কিরে ভাই তুই কেনো বকছিস বাচ্চা মেয়েটা কে ওর কি দোষ? ওকে একদম বকবি না! 


রিদ কিছু না বলে মুখ ঘোরালো ওর এখন টেনশন হচ্ছে বাড়িতে গিয়ে বাবা কে কি জবাব দিবে রিদের বাবা অনেক রাগী মানুষ! সব চিন্তায় মাথা ব্যাথা করছে!কান্না করতে করতে মিহি ঘুমিয়ে পড়ে ঘুমানোর পর ও হেঁচকি উঠছে 


অভ্র মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে খুব অল্প সময়ে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে মেয়ে টা এতো মায়াবী! 


রিদের চোখ যায় মিহির দিকে অজান্তেই রিদের হাত মিহির মাথায় চলে যায় 


রিদ বলে উঠে 


_"ভাই নিশি শুনলে কি হবে বুজতে পারছিস? আমি নিশি কে কি জবাব দিবো তুই বল?" 


_"রিদ বুঝার চেস্টা কর ওই মুহুর্তে কিছু করার ছিলো না তুই নিশি কে বুজিয়ে বলবি! আর এই বাবু বিয়ের কি বুজে?" 


_"ওকে সারাজীবন আমার কাছেই রাখবো?" 


_"তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামী কতো খারাপ মহিলা! কি আচরণ করছিলো ওর সাথে!তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস আমি রাখবো ওকে! 


রিদ কিছু না বলেই চোখ বন্ধ করলো 


রিদ ওদের বাড়ির সামনে চলে এলো 


ভেতরে ঢুকতে কেমন ভয় করছে অভ্র মিহি কে কোলে নিয়ে আছে 


ওরা বাড়ির ভেতরে ঢুকলো 


রিদের বাবা সোফায় বসে ছিলো ! 


রিদ এসে দাড়ালো ওর বাবার সামনে 


রিদের বাবা মিহি কে দেখে জিজ্ঞেস করলো 


_"মেয়ে টা কে?" 


অভ্র আর রিদ সব ঘটনা খুলে বললো! সব কিছু শুনে রিদের বাবা আরাফ রায়ান চৌধুরী অনেক রেগে গেলেন উনি বললেন 


_" মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? ওই মেয়ে বিয়ের কি বুজে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো! 


অভ্র বললো 


_"না না আঙ্কেল এসব বলেন না প্লিজ! বাচ্চাটার কেও নেই আংকেল!" 


_"আমি এইখানে কোনো অনাথ আশ্রম খুলে বসি নি! তোমার এতো মায়া হলে তুমি নিয়ে যাও! 


অভ্র বললো 


_"আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওকে! 


অভ্র রাজি হয় কিন্তু রিদ রাজি হলো না ! 


_"না ওকে যেতে দিবো না আমি! 


আরাফ রায়ান চৌধুরী বলেন 


_"তাহলে তুমি ও চলে যাও ! এই বাড়িতে তোমাদের করো থাকতে হবে না ! 


_"পাপা প্লিজ এমন করো না ! ওকে রেখে আসতে পারবো না! 


_"রিদ তোমার থেকে এটা আশা করি নি! তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো! তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে! আর নাহলে এই মেয়ে কে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো! 


_"রেখে আসতে পারবো না আমি বেরিয়ে যাচ্ছি! 


_"আর কখনো এই বাড়ির মুখ হইয়ো না রিদ! ওই মেয়ে কে আমি কখনো মানবো না জাতের ঠিক নেই হুট করে তুলে এনেছে যত্তসব! 


_"আসবো না আপনার বাড়িতে রাস্তায় ভিক্ষা করবো তাও ভালো কিন্তু আপনার বাড়িতে আসবো না! 


এর মধ্যে মিহির ঘুম ভেংগে যায় 

মিহি চোখ ডলতে ডলতে বললো 


_"এতা কই?" 


অভ্র মিহি কে তখনো কোলে নিয়ে ছিলো 


রিদ মিহি কে কোলে নিয়ে বাহিরে চল গেলো পেছন পেছন অভ্র ও গেলো 


অভ্র রিদের কাছে গিয়ে বললো 


_"মেয়েটাকে নিয়ে কই যাবি এতো রাতে?" 


_"জানি না কই যাবো! ওকে তো রেখেও আসতে পারবো না কই গিয়ে উঠবো?" 


_"আজকে বরং আমার হোস্টেলে চল কালকে কোনো ব্যবস্থা করিস! 


_"হুম তাই চল !


চলবে....
 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url